এস.ই.ও (SEO) - ব্লগে যেভাবে SEO করবেন তার পরিপূর্ণ টিউটোরিয়াল
আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবারও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। পোস্ট এর শিরোনাম দেখেই বুঝতে পারছেন আজকের পোস্ট এস ই ও নিয়ে তাহলে চলুন শুরু করা যাক। (পোস্টটা একটু বড় দয়া করে একটু কষ্ট করে পড়বেন আশা করি কাজে লাগবে) আগেই বলে রাখি এগুল আমার জ্ঞান থেকে লিখছি ভুল হলে ধরিয়ে দিয়ে সাহায্য করবেন আর পোস্টটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন। ডাউনলোড বর্তমান সময়ে প্রায় আমরা সকলেই ব্লগিং বা ওয়েব ডিজাইন সম্পর্ক্যে একটু না একটু ধারণা রাখি এবং প্রায় সবার কমবেশি একটি বা দুটি ব্লগ বা ওয়েব সাইট আছে। যারা প্রতিনিয়ত অনলাইন এ নিয়মিত কাজ করেন তারা এস.ই.ও বা সার্চ ইঞ্জিন2 অপটিমাইজেশন(SEO / Search Engine Optimization) মানে হয়তো জানেন। কিন্তু যারা এ লাইন এ নতুন তাদের এ সম্পর্ক্যে ধারনা অনেক কম হওয়াই স্বাভাবিক তাই নবীন বা প্রবীন সবাই নিজের সাইট বা অন্য সাইট প্রস্তুত করার জন্য এসইও করেন তাদের এ সম্পর্ক্যে সঠিক ধারণা থাকা প্রয়োজন। প্রথমে যে বিষয় টি জানতে হবে তা হলো, এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) কি ? আমরা প্রতিদিন ইন্টারনেট এ অনেক বিষয় জানার জন্য গুগল এ সার্চ করে থাকি যেমন-কোন ব...